1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা সেই যুবক আগ্নেয়াস্ত্রসহ আটক

  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

হৃদয় হোসাইন,নিজস্ব সংবাদদাতা:

পাবনার ঈশ্বরদী উপজেলায় গত ২৭ নভেম্বর নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে। জামায়াত ও বিএনপি এমপি প্রার্থী সমর্থকদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে হঠাৎ এক যুবক আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে। মারামারির সময় মোঃ তুষার হোসেন আগ্নেয়াস্ত্র পিস্তল প্রদর্শন করে জনমনে আতংক সৃষ্টি করে। এ ঘটনার কয়েক সেকেন্ড এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা যুবকের পরিচয় নিয়ে চলে নানান নাটকীয়তা। এঘটনার প্রেক্ষিতে ঈশ্বরদী থানায় উভয় পক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় সোমবার ১লা ডিসেম্বর তথ্য প্রযুক্তি,ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে। প্রেস রিলিজে পুলিশ জানান,সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ধানবান্ধি এলাকার মতিন সাহেবের ঘাট সংলগ্ন জে, সি রোড এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ তুষার হোসেন(২১)কে আটক করে ডিবি পুলিশ। আটক তুষার হোসেন ঈশ্বরদী ভেলুপাড়া মহল্লার মোঃ আবু তাহের এর ছেলে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় তার হেফাজতে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ভেলুপাড়া এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল এবং কার্তুজ আছে। যাহা সে গত ২৭/১১/২০২৫ তারিখ ঈশ্বরদী থানাধীন চকগড়গড়ি এলাকায় মারামারি সময় প্রদর্শন করেছিল। উক্ত আলামত অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল এবং কার্তুজ উদ্ধারের লক্ষে ধৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ভেলুপাড়া অভিযান পরিচালনা করে। একটি সচল পিস্তল ম্যাগাজিনে লোডেড অবস্থায় ০২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় আইন অনুযায়ী মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park