1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জবাসীর আস্থাতেই দল আমাকে মূল্যায়ন করেছে: মান্নান

  • আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন- ষড়যন্ত্র ছিল, আছে, চলবে কিন্তু আমরা আন্দোলন-সংগ্রাম থামিয়ে রাখিনি এবং রাখব না।

ধানের শীষের প্রচারণা তৃণমূলেই জনপ্রিয়তার ঢেউ তুলেছে। দল আমাকে মূল্যায়ন করেছে, আর সেই মূল্যায়ন এসেছে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আস্থার ভিত্তিতে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি বালুর মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপির দুঃসময়ে আমি সকল নেতাকর্মীর পাশে ছিলাম। আজ আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও শক্তি দেয়। আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন-এই ঐক্যই আমাদের শক্তি। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে নারায়ণগঞ্জ-৩ আসনটি উপহার দেবেন-এটাই আমাদের দৃঢ় প্রত্যয়।

মান্নান আরও বলেন, বিএনপির যে ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছে-এটি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার রূপরেখা। এই দফা বাস্তবায়নের লড়াইয়ে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মানুষ আজ ঐক্যবদ্ধ।

সমাবেশে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি  মো. রফিকুল ইসলাম, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন নাহার, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা , সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান, ডা. মিজানুর রহমান, আলী আজগর, মাসুম রানা, জয়নাল আবেদীন, পৌর বিএনপি নেতা সাদিকুর রহমান সেন্টু প্রমুখ।

অনুষ্টানে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ উপজেলা এবং পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park