1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আপনারা সংখ্যালঘু না, কেউ আপনাদের সম্পত্তি দখল করতে পারবে না: আজারুল ইসলাম মান্নান

  • আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমি যদি আপনাদের ভোটে এমপি হতে পারি তাহলে প্রথমেই সিদ্ধিরগঞ্জ থানায় একটি হাসপাতাল হবে। আমার সনাতন ধর্মাবলম্বী মা বোনদের বলছি, আপনারা সংখ্যালঘু না। আপনাদের জন্ম নিবন্ধন রয়েছে, আইডি কার্ড রয়েছে। আমি বিএনপি থেকে নির্বাচিত হতে পারলে আর কেউ আপনাদের সম্পত্তি দখল করতে পারবে না।

শুক্রবার (১৪ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের ১০ নং ওয়ার্ডের চিত্ররঞ্জন পুকুর ঘাট এলাকায় বিএনপির প্রীতি সমাবেশ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মতবিনিময়ে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আপনারা মাদকের সাথে যুক্ত হয়েন না। মাদককে আপনারা না বলবেন। মাদককে প্রশ্রয় দিবেন না। এই সিদ্ধিরগঞ্জে কোন চাঁদাবাজি চলবে না। কোন ভূমিদস্যু সিদ্ধিরগঞ্জে ঠাঁই পাবে না।

তিনি আরও বলেন, আমি ধানের শীষে ভোট চাই আপনাদের দোয়া চাই। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমি সাংবাদিকদের অভিনন্দন জানাই। আপনারা না থাকলে আমাদের বেইল নেই। আপনাদের দিয়ে জনগণকে দিয়েই আমি নেতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) এডভোকেট মো. শাহীন খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ফয়সাল, মহানগর যুবদল নেতা জিএম আরমান, আশিকুর রহমান অনি প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park