1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আ’লীগের নেতাকর্মীরা জনগণের জানমালের ক্ষতি করলে ছাড় দেয়া হবে না: অধ্যাপক রেজাউল করিম

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

‎আ’লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনকালে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম এসব কথা বলেন।

‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি কাঁচপুর এসএস পাম্প থেকে শুরু করে ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে ফ্লাইওভার ব্রিজের নিচে এসে শেষ হয়।

অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে কয়েক’শ নেতাকর্মী অংশগ্রহণ করেন। তিনি বলেন, আ’লীগের সকল নেতাকর্মীরা আপনারা চুপচাপ ঘরে বসে থাকেন। জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করতে চেষ্টা করলে কোন ভাবেই ছাড় দেয়া হবে না। বর্তমান পরিস্থিতিতে উপজেলা বিএনপিসহ জনগণকে ঐক্যবদ্ধ থেকে যেকোন ধরনের নৈরাজ্য প্রতিহত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park