1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কাঞ্চন-নিপুণ যা করল তা ইতিহাস হয়ে থাকবে’

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১৮৭ বার পঠিত

নিউজ ডেস্কঃ-

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ হারিয়েছিলেন ১৮৪ জন। তাদের মধ্যে সদস্যপদ ফিরে পেয়েছেন ১০৩ জন। এই ১০৩ জন সদস্য আবারও ভোটাধিকারসহ শিল্পী সমিতির অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য হলেন। বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি জানান, ১৮৪ জনের মধ্যে ২০ জন মারা গেছেন, বাকি সদস্যদের খোঁজখবর এখনও পাওয়া যায়নি।

পদ হারানোদের পদ ফিরিয়ে দেয়ার জন্য আদালতের আদেশ এসেছিল ফেব্রুয়ারি মাসেই। সেই আদেশের বলেই বুধবার শিল্পী সমিতির সদস্যদের তালিকায় যুক্ত করা হলো। পদ ফিরে পাওয়ায় কাঞ্চন-নিপুণ ও তাদের নেতৃত্বের কমিটিকে ধন্যবাদ জানাচ্ছেন শিল্পীরা। পদ ফেরত পাওয়াদের দলে থাকা একজন অভিনেতা শান আরাফ। ভোটাধিকার ফেরত পাওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অনেক আনন্দের খবর। এর মাধ্যমে প্রমাণ হলো আমাদেরকে সহযোগী সদস্য করা জায়েদ খানের ভুল সিদ্ধান্ত। সে অন্যায়ভাবে আমাদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে। আজ কাঞ্চন-নিপুণ এসে যা করলো তা ইতিহাস হয়ে থাকবে। এই ১০৩ জন শিল্পীর ভালোবাসা ও দোয়া তাদের প্রতি আজীবন থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park