1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহাররে দায়ে ৩টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে

  • আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁ উপজেলায় তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে পরিচালিত ৩টি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার নাজমুল হুদা। সোনারগাঁ জোনের প্রকৌশলী শবিউল আউয়াল এর সার্বিক সহযোকিতায় সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত অবৈধ গ্যাস সংযোগে চালিত চুনা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ভেকু দিয়ে ৭টি চুল্লি ও চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়। চুল্লিতে আগুন নির্বাপণ রাখতে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সহায়তায় ছিলেন। সোনারগাঁ জোনের প্রকৌশলী শবিউল আউয়াল জানান, উপজেলায় অবৈধ গ্যাস সংযোগে একাধিক চুনা কারখানা ছিল আমারা একাধিক অভিযানে করে কয়েকটি চুনা ও ঢালাই কারখানা গুঁড়িয়ে দেয়াসহ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আজকে পিরোজপুর ইউনিয়ন এলাকায় ৩টা চুনা কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করি এবং ৭টা চুল্লি ভেঙে গুড়িয়ে দিয়েছি এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং ও ক্যাপিং করা হয়।আপনার জানেন এরইমধ্যে কয়েকটি অভিযান পরিচালনা করেছি। সোনারগাঁয়ে একটি অবৈধ সংযোগ থাকা অবস্থায় পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন প্রকৌ. ফয়জুল ইসলাম,প্রকৌ. সৈয়দ অনীক, প্রকৌ. ফরিদ হাসান, প্রকৌ.মুরাদ হুসাইন। পুলিশ প্রসাশনসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park