1. admin@dailygrambangla.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিজয় নগর এলাকা থেকে রিজওয়ান মিয়া (১৯) ও টিপুরদী এলাকা থেকে আব্দুস সাত্তার (৪০) নামের দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ মরদেহ উদ্ধারের পর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিজয় নগর এলাকার নতুন সড়কের পাশে বারদী ইউনিয়নের ভটেরপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে রিজওয়ান মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

অপর দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় চৈতী কম্পোজিটের পাশ থেকে শুক্রবার সকালে আব্দুস ছাত্তার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে কাচঁপুর হাইওয়ে পুলিশ। আব্দুস সাত্তার বন্দর উপজেলার মদনপুর এলাকার আলী হোসেনের ছেলে। পুলিশের ধারনা রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সে মারা যায়।

তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানি জানান, সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কায় ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park