1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিএনপিকে কোন দল পরাজিত করতে পারবে না: রেজাউল করিম

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ঐক্যবদ্ধ বিএনপিকে কোন দল পরাজিত করতে পারবে না। আগামী সংসদ নির্বাচনের মনোনয়নক কেন্দ্র করে অনেক মনোনয়ন প্রত্যাশী মাঠে কাজ করে যাচ্ছেন। কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে একে অপরের বিরুদ্ধে অপ প্রচার করছেন। এতে বিএনপি দূর্বল হয়ে পড়ছে। নেতাকর্মীরা পক্ষে বিপক্ষে অবস্থান নিচ্ছেন। তাই আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে কাঁচপুর এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ অধ্যাপক মো. রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাঁচপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে অনেকেই বিএনপি মনোনয়ন প্রত্যাশী। সকলেই বিএনপি ধানের শীষ প্রতীকের জন্যই মাঠে, ঘাটে, উঠান বৈঠক ও জনসভায় ভোট চাইছেন। কেউ অন্য কোন প্রতীকের জন্য ভোট চাইছেন না। তাহলে কেন আমাদের মধ্যে অনৈক্য থাকবে। সকলেই ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, সোনারগাঁ পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, হুমায়ুন কবির রফিক, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম,পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক পিয়ার হোসেন নয়ন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park