1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত ক্যান্সার আক্রান্ত স্বামী স্ত্রী

  • আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

স্বচ্ছল জীবন যাপন ছিল আয়েশা বেগম ও আব্দুল দাইয়ান দম্পত্তির। ধীরে ধীরে অসুস্থতায় পুরো সংসার এখন এলোমেলো। দীর্ঘদিন ঢাকার দক্ষিণ শাহজাহারপুর এলাকায় বসবাস করতেন এ দম্পত্তির।

২০২২ সালে সোনারগাঁয়ের বৈদ্যোরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় গ্রামের বাড়ি চলে আসেন। গ্রামে আসার তিন মাস যাওয়ার পরই তাদের দেহের ক্যান্সার ধরা পড়ে। একজনের ফুসফুসে ক্যান্সার আরেকজনের জরায়ু ক্যান্সার। বর্তমানে অটোরিক্সা চালক ছেলে শহিদুল ইসলামের সামান্য আয়ে খেয়ে পড়ে কোন রকম বেচে আছেন তারা।

জানা যায়, ঢাকায় থাকাবস্থায় আয়েশা বেগম কাজ করতেন ঢাকার একটি রেস্তোরাঁয়। তার স্বামী আব্দুল দাইয়ান রিকশাচালক থেকে হয়ে ওঠেন রিকশার গ্যারেজের মালিক। তাদের দুজনের আয়ে তাদের সংসার খুবই স্বাচ্ছান্দ্যে চলছিল। ক্যান্সারের আক্রান্ত হওয়ায় পর সুখের দিন শেষ হয়। প্রথমে আব্দুল দাইয়ানের ফুসফুসে ক্যান্সার ধরা পরে। স্বামীর কিছুটা সেরে উঠার পর জরায়ু ক্যান্সার বাসা বাঁধে আয়েশা বেগমের। চাকরি ব্যবসা সব হারিয়ে এখন সহায় সম্বলহীন হয়ে পড়েছেন তারা। বিত্তবানদের দিকে তাকিয়ে আছেন একটু সহযোগীতার আশায়। কিন্তু অর্থের অভাবে বন্ধ আছে তাদের চিকিৎসা।

আয়েশা বেগম জানান, তার স্বামী আব্দুল দাইয়ান ১০বছর আগে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়। এরপর তার চিকিৎসা শুরু হলে চার বছরের মাথায় ব্রেইন স্টোক করেন। সর্বস্ব বিক্রি করে চিকিৎসায় যখন কিছুটা ভালোর পথে, তখন স্ত্রী আয়েশা বেগম অসুস্থ হয়ে পড়েন। দেড় বছর অসুস্থ থাকার পর চিকিৎসকরা জরায়ু ক্যান্সার সনাক্ত করেন। শুধু তাই নয়, দীর্ঘদিন ভুল ওষুধ সেবনের কারনে বাম কিডনি বিকল হয়ে যায়। দ্বিতীয় স্টেজে থাকা ক্যান্সার চিকিৎসায় প্রয়োজন ৩৫টি কেমোথেরাপি। একটি থেরাপি দেয়ার পর আর্থিক সক্ষমতা না থাকায় বন্ধ হয়ে যায় চিকিৎসা।

তিনি আরো বলেন, চিকিৎসার জন্য অন্তত ১০ লাখ টাকা প্রয়োজন। চিকিৎসক জানিয়েছেন, ঠিকমত চিকিৎসা করাতে পারলেই সুস্থ হয়ে উঠবেন তিনি। কর্মহীন স্বামী আর নিজের অসুস্থ শরীরের কারনে আয়ের পথ বন্ধ হয়ে গেছে। ছেলে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও তা পর্যাপ্ত নয়। আত্মীয় স্বজনের সহযোগীতা নিয়ে কোনমতে বেঁচে আছেন। সমাজের বিত্তবানদের কাছে তিনি সহযোগিতা কামনা করেছেন।

অসুস্থ স্বামী আব্দুল দাইয়ান বলেন, নিজের অসুস্থতার পর স্ত্রীর অসুস্থতা তাদের পরিবারকে আর্থিকভাবে পঙ্গু করে দিয়েছে। টাকার অভাবে চিকিবৎসা দূরের কথা, এখন না খেয়ে থাকার অবস্থা হয়েছে। বিত্তবানদের সহযোগীতার হাত বাড়াবেন এমনটাই প্রত্যাশা করেছেন। তাদের সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ ও নগদ নাম্বার- ০১৯১২০২৪৬৯৩। এছাড়াও আয়েশা বেগমের সোনালী ব্যাংক সোনারগাঁ শাখায় সঞ্চয়ী হিসাব রয়েছে। যাহার নং-৩৬১৮৬০১০২১০৪৫।

সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন বলেন, ইতোমধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের চিকিৎসার কাগজপত্র আমাদের কাজে জমা দেওয়ার জন্য বলেছি। জেলা কার্যালয়ের সকল প্রক্রিয়া শেষ করে তাদের সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park