1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

যুব সমাজকে মাদক দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: খাইরুল ইসলাম সজিব

  • আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল তরুণদের ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করে এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলার বারদী বাজার মাঠে অনুষ্ঠিত মরহুম হাজী আব্দুর রহমান মুন্সী ও মরহুম হাজী নেহাল উদ্দিন স্মৃতি হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আলীর সভাপতিত্বে ও বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক করিম রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ খেলায় রোমাঞ্চকর লড়াইয়ে দলোরদী এলিভেন স্টার ৪-৩ গোলে আনন্দবাজার ইহান একাদশকে পরাজিত করে সেমিফাইনালে খেলার স্থান করে নেয়। খেলার মাঠের চারপাশে প্রায় পাঁচ হাজার দর্শক উপস্থিত থেকে পুরো ম্যাচটি উপভোগ করেন।

খেলা শেষে প্রধান অতিথি খাইরুল ইসলাম সজিব বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এবং বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে।

এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। পরে বারদী বাজার এলাকায় খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে বিএনপি ও যুবদলের অংশগ্রহণে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park