1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

জনগণ বিএনপিকে ভোট দিতে অপেক্ষায় আছেন

  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

দেশের জনগন বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আওয়ামীলীগ দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। জনগন ভোট দিতে পারেনি। রাতের আধারে জনগনের ভোট চুরি করে তাদের পালিত ক্যাডার ও প্রশাসনের মাধ্যমে ভোট চুরি করেছে। ফলে তারা নিজের ভোট দিতে পারেননি। এখন ভোটের অপেক্ষায় রয়েছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক শনিবার সকালে জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় বিএনপি ধানের শীষ প্রতীক সম্বলিত টি-শার্ট ও ক্যাপ বিতরণকালে এসব কথা বলেন।

তিনি বলেন,আওয়ামীলীগ মৃত ব্যাক্তিদের ভোটও দিয়েছেন। বহু বছর আগে মারা গিয়েছেন সেই ব্যক্তিদের ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় গিয়েছেন আওয়ামীলীগ ক্ষমতায় গিয়ে বিএনপিসহ প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের মিথ্যা ও হয়রানীমূলক মামলায় জেল খাটিয়েছেন। বাড়ি ছাড়া করেছেন। বর্তমানে তারা মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছেন।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ৩১ দফা আগামীর স্বনির্ভর বাংলাদেশের প্রতিচ্ছবি। আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সে লক্ষ্যে ৩১ দফা প্রচার করছেন।

এসময় জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী, সুলতান আল মামুন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম,কাউছার হামিদ, দপ্তর সম্পাদক আল আমিন মিয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমানউল্লাহ, সাধারণ সম্পাদক আনছর আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park