1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে কাবাডি প্রতিযোগিতায় দর্শকের ঢল, ফিরে এলো হারানো ঐতিহ্যের রঙ

  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কাবাডি খেলার প্রতিযোগিতায় হাজার হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শুক্রবার বিকেলে উপজেলার চেঙ্গাকান্দী বালুর মাঠে মনোমুগ্ধকর কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ কাবাডি খেলা উপলক্ষে বারদীর আশপাশের গ্রাম থেকে প্রায় ১০ হাজারেরও বেশি দর্শক মাঠে ভিড় জমায়। দর্শকদের আনন্দ উচ্ছাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মনে হয় যেন ফিরে এসেছে গ্রামবাংলার সেই সোনালি দিন।
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এ ছাত্র-যুবসমাজকে মাদকমুক্ত রাখতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় ও জাতীয় খেলা কাবাডির এ আয়োজন করেন স্থানীয় তরুনরা।

এক সময় গ্রামবাংলার মাঠে-মাঠে জমজমাটভাবে হতো কাবাডি বা হাডুডু খেলা। কিন্তু আধুনিক খেলাধুলার ভিড়ে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের এই জাতীয় খেলা। তবে দীর্ঘদিন পর হলেও সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে এনেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দী গ্রামের তরুণরা। শুক্রবার দুুপুর থেকে চেঙ্গাকান্দী বালুর মাঠে জড়ো হতে থাকে কাবাডী খেলা প্রেমীরা।  ঢোল-বাদ্য বাজনা বাজিয়ে খেলা দেখতে আসে হাজারো দর্শকেরা। তবে ফুটবল বা ক্রিকেট নয়, খেলাটি ছিল কাবাডি। হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলার আসর। এ খেলার আসরে হাজারো দর্শকের আগমনে ঐতিহ্যবাহী মাঠটি আবারো আগের মতো খেলাধুলার উদ্দীপনায়  মেতে উঠেছে বলে মনে করেন স্থানীয়রা।

খেলা দেখতে আসা স্থানীয় দর্শক হুমায়ুন কবির বলেন, এখন সবাই ক্রিকেট আর ফুটবল খেলা নিয়ে মগ্ন। কিন্তু কাবাডি আমাদের শিকড়ের খেলা। আজ এত মানুষ দেখে মনে হলো পুরোনো ঐতিহ্য ফিরে এসেছে।

চেঙ্গাকান্দী গ্রামের যুবক লুৎফর রহমান বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা আমরা টিকিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কাবাডি এ অঞ্চলের প্রাচীন খেলা। এ খেলা ফিরিয়ে আসায় এলাকা নতুন মাত্রা যোগ করে এলাকার প্রানচাঞ্চল্য ফিরে এসেছে।

কাবাডি খেলার আয়োজক যুবক শরীফ হোসেন বলেন, কাবাড়ি আমাদের জাতীয় খেলা হলেও এখন প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে এর প্রচলন নেই বললেই চলে। তাই গ্রামবাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে আমরা এলাকার তরুন ও যুবসমাজকে সঙ্গে নিয়ে এ আয়োজন করেছি। এখন থেকে প্রতি বছরই এ খেলার আয়োজন করা হবে।

তিনি বলেন, এলাকাবাসীর সহযোগিতায় আজ তা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় লাল দল ও নীল দল মুখোমুখি হয়। টানটান উত্তেজনায় এই ম্যাচে দুই দলই সমানভাবে জয় ভাগাভাগি করে নিয়েছে।

খেলার পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শওকত কবির খোকন জানান, ছাত্র-যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে এবং গ্রামীণ ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার এ আয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বারদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলী বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা হলেও আজ তা হারিয়ে যাচ্ছে। এ ধরনের আয়োজন নিয়মিত করা গেলে তরুণ প্রজন্মের আগ্রহ বাড়বে এবং ঐতিহ্য টিকে থাকার পাশাপাশি তরুণরা মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড থেকে সঠিক পথের অনুসারী হবে।

তিনি বলেন, দীর্ঘদিন পর এমন চমৎকার আয়োজন দেখে স্থানীয়দের প্রত্যাশা, এমন অনুষ্ঠান যেন নিয়মিত হয়, যাতে গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতির শিকড় আবারও ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park