1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাগুরা গ্রুপের সামনের থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মো. কামরুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃতদেরসহ ৮ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

গ্রেপ্তারকৃতরা হলো- ইসলামপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে কবির হোসেন (৪০) ও একই এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে সুজন (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাগুরা গ্রুপের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে যানবাহনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কবির হোসেন ও সুজন নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে দুটি রামদা, দুটি সুইচ গিয়ার, দুটি ছোরা উদ্ধার করা হয়।

সেনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতিতে জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park