1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ের মাটি তারেক রহমানের ঘাঁটি — আজহারুল ইসলাম মান্নান

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপিএর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁ প্রাচীন বাংলার রাজধানী, ইতিহাস ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। স্বাধীনতার পর থেকে এই অঞ্চলের মানুষ সব সময়ই জাতীয়তাবাদী চিন্তা ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, আজ তারেক রহমান সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছেন। সোনারগাঁয়ের মানুষ তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সোনারগাঁয়ের মাটি তারেক রহমানের ঘাঁটি। এই মাটিতে গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,“তারেক রহমানের ৩১ দফা হচ্ছে একটি জনগণের রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলোর প্রতিটি জনগণের অধিকার, বিচার, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। আমি বিশ্বাস করি, এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।”

সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,
এছাড়া আরও উপস্থিত ছিলেন,
পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম সজিব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুন অর রশিদ মিঠু সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাওসার আহমেদ, রাকিব হাসান প্রমুখ।

সভা শেষে হাজারো নারী নেত্রী ও কর্মীদের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কে অবহিতকরণ এবং লিফলেট বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও জনস্রোতে সাদিপুর ইউনিয়ন মুখরিত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park