1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ডেঙ্গু-চিকনগুনিয়া সংক্রমণ রোধে মাঠে হাজী আশরাফ উদ্দিন

  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবিলায় মাঠে নেমেছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আশরাফ উদ্দিন। জনগণের সুরক্ষায় তিনি নিজ উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মশা নিধন কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন।

হাজী আশরাফ উদ্দিন জানান, আগামীকাল রবিবার (১৯ অক্টোবর) থেকে ধারাবাহিকভাবে প্রতিটি বাড়ির আশপাশে ফগার মেশিনের মাধ্যমে ডেঙ্গু ও এডিস মশা নিধনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে। প্রথম পর্যায়ে বাড়িচিনিষ ও বাড়িমজলিশ এলাকায় এই কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তাই সর্বাগ্রে। বর্তমানে ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ বাড়তি হওয়ায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। তাই আমি নিজ উদ্যোগে অতিরিক্ত একটি ফগার মেশিন সংযোজনের প্রস্তুতি নিচ্ছি, যাতে শীঘ্রই মোগরাপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম চালানো সম্ভব হয় ইনশাআল্লাহ।

হাজী আশরাফ উদ্দিন আরও বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে শুধু ফগার মেশিন নয়, জনগণের সচেতনতাও জরুরি। প্রত্যেক বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং স্প্রে কার্যক্রমে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব।

তিনি এলাকার জনগণকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগে সক্রিয় সহযোগিতা করার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দারাও তাঁর এই মানবিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং ইউনিয়নের সার্বিক জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park