1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও নগদ আর্থিক সহযোগিতা

  • আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে “সবার জন্য স্বাস্থ্য” ও “সার্বজনীন চিকিৎসা” ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বারদী হাই স্কুল এন্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ- ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও

সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি মো. আল মুজাহিদ মল্লিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায়, দুস্থ ও অস্বচ্ছল ব্যক্তিদের নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

অনুষ্ঠানে বারদী ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

এসময় উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো শহীদ মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুবেল নিলয়, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর মনিরুল ইসলাম, বারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন, সোনারগাঁ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক বলেন, বিএনপি মানুষের কল্যাণের জন্য রাষ্ট্র ক্ষমতায় আসে। অসহায় মানুষের চিকিৎসা সেবা পাওয়ার অধিকার রয়েছে।  আওয়ামী লীগের শাসন আমলে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে লুটপাট হয়েছে। অসহায় মানুষ চিকিৎসা বঞ্চিত হয়েছেন। বিএনপির আগামীতে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসলে চিকিৎসা কার্ড প্রদান করবে। ফলে সাধারণ মানুষ তাদের চিকিৎসা সেবার অধিকার ফিরে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park