1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রূপগঞ্জে ৬ প্রতিষ্ঠানে তিতাসের জরিমানা

  • আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আটটি স্পটে অভিযান চালায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী (ম্যাজিস্ট্রেট) সিনিয়র সহকারী কমিশনার মোঃ মোনাববর হোসেন। গতকাল বৃহস্পতিবার (১৬অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দিঘী বরাব,বরাব বাসস্ট্যান্ড এলাকায় আটটি স্পটে অভিযান চালিয়ে একটি বানিজ্যিক কারখানা রিংগো মশার কয়েল বাইপাস লাইনের মাধ্যমে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ক্যাফে মরিয়ম সুইটস এন্ড রেস্টুরেন্ট ২০,০০০/- টাকা,মা বিরিয়ানি হাউস ২০,০০০/-টাকা, (মা বিরিয়ানি হাউস-২) ২০,০০০/- টাকা,সাজ্জাদ বিরিয়ানি হাউজ ২০,০০০/- টাকা, এবং ক্যাফে কলাপাতা ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এবং প্রতিটি বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ক্যাপিং করা হয়েছে। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী (ম্যাজিস্ট্রেট) সিনিয়র সহকারী কমিশনার মোঃ মোনাববর হোসেন সার্বিক সহযোগিতা করেন রূপগঞ্জ জোনের প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম। এসময় রূপগঞ্জ জোনের প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান,রূপগঞ্জ উপজেলায় কোনো অবৈধ সংযোগ দেখতে চান্না তিতাস কর্তৃপক্ষ, উপজেলার যেখানেই অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যাবে সেখানেই অভিযান পরিচালনা করা হবে।যারা অবৈধ সংযোগ দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযানে পুলিশ প্রশাসনসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park