1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই- প্রিন্সিপাল ড. ইকবাল

  • আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তানযীমুল উম্মা পরিবার, অভিভাবক, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ বাসীসহ দেশবাসীকে আল কোরআনের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানান, প্রিন্সিপাল ড. মো.ইকবাল হোসেন ভূঁইয়া- প্রিন্সিপাল সোনারগাঁ আইডিয়াল কলেজ ও মাননীয় সংসদ সদস্য প্রার্থী নারায়ণগঞ্জ-৩, (সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ)।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার চিটাগাংরোডে গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরবেলা তানযীমুল উম্মাহ মাদ্রাসা, নারায়ণগঞ্জ শাখা প্রি-হিফয ও ইবতেদায়ী সেকশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৫ এর দ্বিতীয় অধিবেশনে
প্রধান অতিথি হিসেবে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া এ কথা বলেন।

তার আগে প্রথম অধিবেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মোহাম্মাদ ইকবাল, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক জনাব হযরত মাওলানা শাহ মোহাম্মাদ ওলি উল্লাহ।খতিব সুবহানবাগ জামে মসজিদ ঢাকা-আলোচক (এ.টি.এন বাংলা)। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ কবির হোসেন প্রিন্সিপাল তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখা।

এ সময় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর মোহাম্মাহ আসলাম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আসাদুজ্জামান – অভিভাবক সদস্য তানযীমুল উম্মাহ মাদরাসা ও সেক্রেটারি সোনারগাঁ দক্ষিণ জামায়াত,

আরো উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ মাদরাসা নারায়ণগঞ্জ শাখার প্রি-হিফয ও ইবতেদায়ী সেকশন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মু. রিদওয়ানুর রহমান, শাখা সহকারী মো. কুতুবুদ্দিন, বিভিন্ন শাখার শাখা প্রধান ও শাখা সহকারীগণ ও শিক্ষার্থীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park