1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে অপপ্রচারের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ

  • আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাবিবপুর এলাকায় উপজেলা জামায়াতের শাখা অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

এ সময় সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী দক্ষিণ এর সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মোল্লা জানান, পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলামের মেসে থাকতো আবদুল হামিদ তুষার। সম্প্রতি সে স্থানীয় মাদক চক্রের সাথে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় মেস মালিক রাশেদুল ইসলাম বাড়ির মালিক আল আমিনের কাছে অভিযোগ করলে তুষারকে মেসের টাকা পরিশোধ করে চলে যেতে বলেন। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মালিকের উপর চড়াও হয় ভাড়াটিয়া তুষার। এতে উভয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে মিথ্যা গল্প তৈরি করে একটি পত্রিকা মিথ্যা সংবাদ প্রচার করা হয় যে“ জামায়াতের কর্মসূচিতে অংশ না নেয়ায় দিন মজুরকে মারধর” অথচ বাড়ির মালিক জামায়াতে কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নয় বলে দাবি করেন।

এটি তার মাদকের ব্যবসাকে আড়াল করার একটি ফন্দি। এ সংবাদে জামায়াতে ইসলামীর সুনাম শুধু ক্ষুন্নই হয় নাই। জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণের মাঝে ভুল ও অসত্য তথ্য পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। প্রকৃত ঘটনা জানানোর জন্যই জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলনের এ আয়োজন করেছে। এ ঘটনার সোনারগাঁ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাড়ীর মালিক আল আমিন, শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park