1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বসত ভিটা, নদী, সরকারি খাস জমিসহ গ্রাম দখল করছে আল-মোস্তফা গ্রুপ

  • আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে বসত বাড়ি, খামার, নদী, সরকারি খাস জমিসহ আশাঢ়িয়ার চর গ্রাম দখল করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশাঢ়িয়ার চর সেতুর নিচ দিয়ে মেঘনার শাখা নদীর এক তৃতীয়াংশ দখল করার অভিযোগ পাওয়া গেলে সরেজমিনে দেখা যায়, স্থানীয় এলাকাবাসীর কারো বসত ভিটা, কারো খামার, কারো বাড়ির পায়খানা ভেঙে অবৈধ ভাবে বালি ভরাট করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে বসত বাড়ির উপর দিয়ে ফলজ গাছ কেটে রাস্তা নির্মাণ করা হয়েছে৷

আষাঢ়িয়ার চর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, ‘আমার গরুর খামার ও বাড়ি বালু ভরাট করে দখল করে এখন বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে আল মোস্তফা। আমরা এখন গরু-ছাগল ও আমার পরিবার নিয়ে কই যামু তা বুঝতে পারছি না’।

একই এলাকার আল আমিনের স্ত্রী সুমি আক্তার বলেন, আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে আমরা এখন কথা বললে রাতেই আমাদের বাড়িতে হামলা করবে তার পালিত সন্ত্রাসীরা। আমরাসহ পুরো আশাঢ়িয়ার চর গ্রামবাসী আতংকে আছি। কখন যেন সবাইকে গ্রাম থেকে বের করে দেয় আল মোস্তফা।

সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক আব্দুল জলিল বলেন, বিএনপির রাজনীতি করি বিধায় বিভিন্ন পত্রপত্রিকায় আসছে আমি নাকি আল মোস্তফাকে এই নদী ও গ্রাম দখল করতে সহযোগিতা করতেছি। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত আওয়ামী লীগের আমলে চল-চাতুরী করে এনিমি সম্পত্তি ও খাস জমি ভরাটের নামে নদী ও গ্রামের সাধারণ মানুষের জায়গা দখল করছে।

আল মোস্তফা গ্রুপের স্বত্তাধিকারী মোস্তফা কামালকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি খুদেবার্তায় জানান, আমরা বালু ভরাট বন্ধ করে দিয়েছি। বিআইডব্লিউটিএ, এসি ল‍্যান্ড এলাকাবাসী সকলেই জানে এটা কোম্পানির জায়গা, রাস্তার জায়গা সড়ক ও জনপথ বিভাগের আছে যদি প্রয়োজন হয় অনুমতি সাপেক্ষে ব‍্যবহার করা যাবে।

সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: তৌফিকুর রহমান বলেন, নদী ভরাটের বিষয়টি জানার পর নায়েব ও সার্ভেয়ারসহ আমি গিয়ে বালু ভরাটের কাজ বন্ধ করেছি। এই বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। খুব শীঘ্রই নদী ও গ্রাম দখলবাজদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park