1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়নের অগ্রগতি সম্ভব নয়: আল মুজাহিদ মল্লিক

  • আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়নের অগ্রগতি সম্ভব নয়। নারীরা পূরুষদের সাফল্যের প্রেরণা। বাংলাদেশের নারীরা পুরুষের পাশাপাশি সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবদানের তাদের অবদান অনস্বীকার্য। নারী সমাজের অন্যায়, অবিচার ও কুসংস্কারসহ সামাজিক সমস্যাগুলো দূরীকরণে সক্রিয় ভূমিকা পালন করে থাকেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের আলমদী এলাকায়“নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ” শীর্ষক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির মনোয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক এসব কথা বলেন।

সোনারগাঁ উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তার, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর মনিরুল ইসলাম, সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আল আমিন, ছাত্রদল নেতা এসএম শিহাব।

আল মুজাহিদ মল্লিক বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে। নারীদের অধিকার নিশ্চিত হবে। তিনি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হতে পারলে নারীদের স্বাস্থ্য সেবাসহ তাদের উন্নয়নে কাজ করবেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপ রেখার ২৩ নাম্বার দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনটি অনেক গুরুত্ব বহন করে। সেখানে ভোটার হিসেবে পুরুষের পাশাপাশি নারীর ভোট গুলো অনেক গুরুত্বপূর্ন। উঠান বৈঠকে বিভিন্ন বয়সের দুই শতাধিক নারীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park