1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিএনপিকে ভালো মানুষ দিয়ে সু-সংগঠিত করতে হবে- গিয়াসউদ্দিন

  • আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বিএনপিকে ভালো মানুষ দিয়ে সু-সংগঠিত করতে হবে। এ দলকে ভালো মানুষ দিয়ে নেতৃত্ব না দিতে পারলে বিএনপির বদনাম হবে। যারা ঘুষ, দূর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করা হবে। যারা এসব অপকর্মে জড়িত আছেন সাবধান হয়ে যান। আগামীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আপনাদের প্রতিহত করা হবে।

শুক্রবার বিকেলে পৌর এলাকার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোনারগাঁ পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী আলোচনা সভায় এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছেন। বিএনপি এ আসনগুলোতে যাকে মনোনীত করবেন তাদের পক্ষেই কাজ করতে হয়ে। এখানে কোন ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে দলীয় প্রতীকে গুরুত্ব দিতে হবে। তিনিও একটি আসন থেকে মনোনয়ন চাইবেন। সোনারগাঁবাসীর দাবি প্রেক্ষিতি তিনি
নারায়ণগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন চাইবেন। তাকে এ আসন থেকে মনোনয়ন দেওয়া হলে নির্বাচিত হয়ে শিক্ষা,স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কাজ করে যাবেন। সোনারগাঁকে তার পুরানো ঐতিহ্যের ফিরিয়ে আনা হবে। আমাদের সন্তানদের সু নাগরিক গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন করা হবে।

তিনি আরো বলেন, স্বৈরশাসকের বিরুদ্ধে গত ১৬ বছর আন্দোলন, সংগ্রাম করে বিএনপিকে সংগঠিত করে রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু তাই নয়, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে হাসিনা সরকারের বিধস্ত বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলবেন। অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশের মানুষকে তার প্রতি আস্থা রাখার আহবান জানিয়েছেন।

সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাসিরউদ্দিন, বিএনপি নেতা শফিকুল ইসলাম নয়ন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী এনামুল হক রবিন, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মামুন অর রশিদ পাপ্পু প্রমুখ।

এসময় সোনারগাঁ পৌর সভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park