1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর এর দাবীতে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

মোঃ আবু কাওছার মিঠু:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা শাখা। কর্মসূচি থেকে তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভুলতা বাস স্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। এরপর বিক্ষোভ মিছিলটি ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া গোল চত্বর থেকে সাওঘাট ও সেখান থেকে ভুলতা গোলচত্তরে এসে শেষ হয়।
সবাই প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।
তিনি বলেন, জুলাই বিপ্লবের শিক্ষা হচ্ছে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার। একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদমুক্ত শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রোপরশনার রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে (PR)জাতীয় নির্বাচন অনুষ্ঠান আবশ্যক।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদী কাঠামোয় ফিরে যেতে চায় না, আর কোনো স্বৈরশাসক কিংবা একনায়ক দেখতে চায় না। আমি ডামি কিংবা দিনের ভোট রাতে করার মতো নাটক দেখতে চায়না। এই সব অপশাসন ও দুঃশাসন বন্ধ করতে অবশ্যই জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।

রূপগঞ্জ উপজেলা উত্তরের আমীর মাহফুজুল ইসলাম আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান,এডভোকেট ইসরাফিল হোসাইন,মাওলানা ফারুক আহমাদ, মোহাম্মদ হানিফ ভূঁঞা, খাইরুল ইসলাম, আনিসুর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park