1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ৩৫টি পূজা মন্ডপে বিএনপির আর্থিক অনুদান

  • আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দূর্গা পূজা উদযাপনে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ৩৫টি পূজা মন্ডপে এসব অনুদান দেওয়া হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খাঁন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমিত রায়।

আলোচনা শেষে ৩৫টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park