1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেতন বৃদ্ধির দাবিতে সোনারগাঁয়ে শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালক আবিদুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন মদিনা মেরিটাইম গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত কোম্পানির চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৯০০ শ্রমিক এতে অংশ নেন। একইসাথে দেশের বিভিন্ন অঞ্চলেও এ প্রতিষ্ঠানের শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা না দিয়ে কোম্পানি কর্তৃপক্ষ নানা হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে।

মদিনা মেরিটাইমের প্রথম শ্রেণির ইনল্যান্ড সিনিয়র জাহাজ মাস্টার পারভেজ আনোয়ার বলেন, ২০২২ সাল থেকে আমাদের আন্দোলন চলছে। সরকারি নিয়মে প্রাপ্য বেতন-ভাতা না দেওয়ার পাশাপাশি কোম্পানির নির্বাহী পরিচালক আবিদুর রহমান সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যার হুমকি দিচ্ছেন। আমরা ন্যায্য অধিকার চাই এবং তার অপসারণ দাবি করছি।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সহ-সভাপতি অহিদুজ্জামান নবাব বলেন, শ্রমিকদের প্রাপ্য না দিয়ে ছাঁটাই ও সার্টিফিকেট বাতিলসহ নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছি। দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক জসিম উদ্দিন বলেন, সরকারের নির্ধারিত ন্যূনতম বেতনও আমরা পাচ্ছি না। উল্টো জাহাজের অনিচ্ছাকৃত ক্ষতি হলে জরিমানা হিসেবে আমাদের বেতন থেকে টাকা কেটে রাখা হয়। এতে পরিবার নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

অভিযুক্ত নির্বাহী পরিচালক আবিদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাংবাদিক পরিচয় জানার পর ফোন কেটে দেন এবং পরবর্তীতে আর কোনো ফোন রিসিভ করেননি।

তবে মদিনা মেরিটাইম কোম্পানির স্পেশাল অডিটর মাসুম সৈকত বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি যৌক্তিক। আমি তাদের সাথে একমত। তবে আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park