1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে স্ত্রী হত্যার ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার

  • আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে স্ত্রী হত্যার ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী মো. শফিক মিয়া (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ একটি দল।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলার বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. শফিক মিয়াকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। সে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর রাতে স্ত্রী সখিনা বেগমকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও এএসপি মো. আল মাসুদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান বাজার এলাকায় করিম খাঁনের বাড়িতে শফিক মিয়া ও সখিনা বেগম বসবাস করতেন। বিভিন্ন সময়ে সখিনাকে যৌতুক দাবি করে নির্যাতন করতো । এ নিয়ে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মো. শফিক মিয়া তার স্ত্রী সখিনা বেগমকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকান্ডের পরদিন নিহতের ভাই মো. আবুল হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। সম্প্রতি মামলার বিচার শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালত অভিযুক্ত মো. শফিক মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারনে র‌্যাব-১১ তার ওপর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ একটি দল মঙ্গলবার বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শফিক মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে বিকেলে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park