1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের সং’ঘ’র্ষ,বিএনপির কার্যালয়ে আগুন

  • আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

পাবনা সংবাদদাতা:

পাবনার বেড়া পৌর এলাকার বৃশালিখা কোলঘাটের নিয়ন্ত্রণ,দখল ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় স্থানীয় বিএনপির কার্যালয়ে। সোমবার বেড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা নৌকা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম। স্থানীয় সূত্র ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে,বেড়ার হুরাসাগর নদীর বৃশালিখা ঘাট পূর্বে ঘাটের নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে। গত ৫ আগস্টের পর স্থানীয় বিএনপির একটি অংশকে সঙ্গে নিয়ে তারা ঘাট নিয়ন্ত্রণ ধরে রাখে। তবে পরবর্তীতে বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে আরেকটি গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এর জেরে ঘাট-শ্রমিক ও বিএনপির দুপক্ষ এবং বৃশালিখা,সওদাগরপাড়ার মধ্যে সংঘর্ষ বাঁধে।সেই ধারাবাহিকতায় সোমবার ফের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, চাঁদাবাজ গ্রুপের সঙ্গে নামধারী বিএনপির সংঘর্ষ হয়েছে। এখন চাঁদাবাজি কারা করছে সেটা জানার প্রয়োজন নেই। তাই এ বিষয়ে বিস্তারিত বলতেও চাই না। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম হাবিবুল ইসলাম বলেন, এ ঘটনায় উভয় পক্ষেই বিএনপি ও আওয়ামী লীগের কর্মী ছিল। ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সেনাবাহিনীসহ আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park