1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনা মানসিক হাসপাতালের শয্যাসংখ্যা দ্বিগুণ করা হবে বলেন,স্বাস্থ্য সচিব

  • আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:

দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে এক হাজারে উন্নীত করা হচ্ছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য সচিব মো.সাইদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন,মানসিক রোগীদের চিকিৎসা সেবার মানোন্নয়নে সরকার একটি বৃহত্তর উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এতে শয্যা সংখ্যা বৃদ্ধি ছাড়াও নতুন চিকিৎসক নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং অবকাঠামোগত উন্নয়ন অন্তর্ভুক্ত থাকবে। প্রকল্পটি শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সচিব আরও বলেন, “মানসিক স্বাস্থ্যসেবা খাতকে আরও কার্যকর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাবনা মানসিক হাসপাতাল শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার জন্যও একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। তাই এর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”উল্লেখ্য, ১৯৫৭ সালে পাবনা শহরের দক্ষিণ প্রান্তে প্রতিষ্ঠিত এ হাসপাতালটি দেশের মানসিক স্বাস্থ্য খাতের কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বর্তমানে প্রতিদিন গড়ে দুই হাজার বহির্বিভাগীয় রোগী এখানে সেবা গ্রহণ করেন। তবে শয্যা সংকটের কারণে অনেক রোগীকে ভর্তি করা সম্ভব হয় না। দীর্ঘদিন ধরেই শয্যা সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়নের দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা। এদিন সচিবের সঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, হাসপাতালের পরিচালক,স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park