1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে স্বল্প আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে স্বল্প আয়ের এক কোটি পরিবারের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বল্প আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

বুধবার (৬ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নিজে উপস্থিত থেকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে জৈনপুর বালুর মাঠ ও মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্যক্রম পরিচালিত হয়।

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের কথা চিন্তা করেই বিপুলসংখ্যক পরিবারকে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের আওতায় এনেছেন। নির্ধারিত কার্ড দেখিয়ে টিসিবির পণ্য পেয়ে খুশি হয়ে বাড়ি ফেরে স্বল্প আয়ের মানুষ।

এসময় পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ ফরাজী, জাহাঙ্গীর আলম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park