1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জেনাকি আক্তার ও তার ভাই পারভেজের ওপর হামলা ও শ্লীলতাহানির প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ঢাকা- সিলেট মহাসড়কের পাশে সিনহা স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, সিনহা স্কুল কলেজের শিক্ষার্থী জোনাকি তার ভাই পারভেজকে গত ১৪ আগস্ট বাড়িতে গিয়ে তাদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে আওয়ামী লীগের দোসর সন্ত্রাসী ভূমি দস্যু ও নারী নির্যাতন কারী কামাল ওরফে টুন্ডা কামাল সাউথ তার সন্ত্রাসী বাহিনী।

এ ঘটনায় শিক্ষার্থীর পিতা আইয়ুব আলী প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকি ও তার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন কামাল ওরফে টুন্ডা কামাল। এবিষয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়।

কামাল ওরফে টুন্ডা কামাল পূর্ব বৈহাকৈর নয়াপাড়া এলাকার মৃত আফির উদ্দিন সাউথের ছেলে তার বিরুদ্ধে বিগত সরকার আমলের সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবুর প্রভাব বিস্তারের ব্যাপক অভিযোগ রয়েছে। এলাকায় জমি দখল ও সাধারণ মানুষের কাছে বিচার শালীসের নাম করে টাকা দাবি করতেন কামাল সাউথ।

নিরীহ কিশোরদের ওপর এ ধরনের নৃশংস হামলা মানবাধিকার লঙ্ঘন এবং আইনের শাসনের জন্য হুমকি স্বরূপ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন শেষে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এসময় অতিদ্রুত আসামিকে গ্রেপ্তার না করলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা মহাসড়কে নেমে আন্দোলনের ঘোষণা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park