1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

  • আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম পিরোজপুর এলাকা সংলগ্ন মারিখালী নদে ভাসমান অবস্থায় এ মরদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ। এর আগে নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরবর্তীতে নিখোঁজের স্বজনরা এসে লাশটি সনাক্ত করেন।

নিহত শিশুর নাম মোস্তাকিম (৭)। সে  বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার ফল ব্যবসায়ী রাসেল মিয়ার ছেলে।

জানা গেছে, গত রবিবার শিশু মোস্তাকিম বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে তার পিতা রাসেল মিয়া বাদী হয়ে গত রবিবার সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করে।

আরো জানা গেছে, ৩ মাস আগে শিশু মা কোহিনূর বেগম পরকিয়ায় প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর বাবা ও দাদার সঙ্গেই থাকতো শিশু মোস্তাকিম।

কলাগাছিয়া নৌ -পুলিশ ফাঁড়ির পরিদর্শক  সালেহ আহমেদ পাঠান জানান, শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের কোন অভিযোগ না পাওয়া গেলে দাফনের জন্য হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park