1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চারাগাছ বিতরণ কর্মসূচি

  • আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি। রোববার (৩১ আগস্ট) যাত্রামুড়া আরাফাত তারতীলুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পরিচালক মো. ইয়ামিন ভূইয়া সভাপতিত্ব করেন এবং সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার সাবেক কাউন্সিলর ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুল মতিন ভুইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী পনির হোসেন ভূইয়া, হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে হাজী আব্দুল মতিন ভুইয়া বলেন, “পরিবেশ রক্ষায় প্রত্যেকের সচেতনতা জরুরি। একটি চারাগাছ রোপণ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি জীবন বাঁচানো। আমাদের সন্তানরা যদি ছোটবেলা থেকে গাছের গুরুত্ব বোঝে, তবে আগামীর বাংলাদেশ হবে সবুজ ও নিরাপদ।”

পরিচালক মো. ইয়ামিন ভূইয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা এখন বিশ্বব্যাপী আলোচিত। আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে।”

বক্তারা আরও বলেন, কেবল চারাগাছ রোপণ নয়, এর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃতি আবারও তার নিজস্ব ভারসাম্য ফিরে পায়।

শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। উপস্থিত অতিথিরা জানান, এ উদ্যোগ আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park