1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন ও স্বাভাবিক পদোন্নতির দাবি মাধ্যমিক শিক্ষকদের

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

এন্ট্রিপদ ৯ম গ্রেড ও চার স্তরীয় পদসোপান বাস্তবায়নসহ স্বাভাবিক পদোন্নতির দাবি তুলেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।এ দাবি আদায়ে বুধবার (২০ আগস্ট) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন তারা। এসময় তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে উল্লেখ করে দ্রুত এ বৈষম্য নিরসনের দাবিতে বক্তব্য দেন শিক্ষকরা। এসময় শিক্ষকরা বলেন,১৯৭৭ সাল থেকে সরকারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১০ গ্রেডে যোগদান করছেন তারা। এরপর স্বাভাবিকভাবে কোনো ধরণের পদোন্নতি দেয়া হয় না। যোগদানের গ্রেডও পরিবর্তন করা হয়নি। এদিকে সেসময় পিটিআই ইনস্ট্রাক্টর পদে ১০ম গ্রেডে, থানা বা উপজেলা শিক্ষা অফিসার ও সাবরেজিস্ট্রার পদে ১১তম গ্রেডে যোগদানের বিধান থাকলেও এখন এসকল পদে ৯ম গ্রেডে যোগদানের বিধান করা হয়েছে। অথচ শিক্ষকরা এখনো সেই ১০ম গ্রেডেই যোগদান করছেন। একই যোগ্যতায় চাকুরীতে যোগদানের পরও অন্যদের তুলনায় সরকারি সহকারী শিক্ষকদের প্রতি বৈষম্য করা হচ্ছে। তারা আরও বলেন, একজন শিক্ষক যোগদান করে সহকারী শিক্ষক হিসেবেই অবসরে যাচ্ছেন। মাঝখানে দুই একজনকে মুল দায়িত্বে না দিয়ে চলতি বা ভারপ্রাপ্ত হিসেবে প্রধান শিক্ষক বা এ সংশ্লিষ্ট পদে দায়িত্ব দেয়া হচ্ছে। এটি চরম বৈষম্যমূলক ও অপমানজনক বিষয়। আমরা চাই নিয়ম মেনে স্বাভাবিকভাবে শিক্ষকদের পদোন্নতি দিতে হবে। এর মধ্য দিয়ে চার স্তরীয় যে পদসোপান রয়েছে সেটি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য আলাদা অধিদপ্তর তৈরি করতে হবে। জুলাই আন্দোলনের পর শিক্ষকদের প্রতি এ ধরণের বৈষম্য আর মানা হবে না। দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে এসময় আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন আন্দোলনরত শিক্ষকরা। জেলার সকল সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য দেন,পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ মিয়া,পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো.আকতার উজ-জামান, জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. কামরুজ্জামান, সহকারী শিক্ষক আরিফুল ইসলাম,পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এএইচএম মনজুরুল ইসলাম ও মো. আসাদুজ্জামান সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park