1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় সওদাগর কুরিয়ার সার্ভিসকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা প্রতিবেদক:

পাবনার বেড়া পৌর সদরের কলেজ রোডে অবস্থিত সওদাগর কুরিয়ার সার্ভিসের কর্মচারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল বুকিং দেয়ার অপরাধে এই জরিমানা করা হয় বলে জানা গেছে। এর আগে গত বছর একাধিক বার একই অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয় এই সওদাগর কুরিয়ার সার্ভিসের কর্মচারিকে। একই অপরাধ বারবার করায় সওদাগর কুরিয়ার সার্ভিসের বেড়ার এই শাখাটি স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়ার দাবি তোলেন অনেকে। গোপনে বেড়ায় চায়নাদুয়ারি জাল পরিবহন করেন সওদাগর কুরিয়ার সার্ভিসসহ আরও কয়েকটি কুরিয়ার সার্ভিস। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ১৯ আগষ্ট বিকেল ৫ টায় বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম বেড়া থানা পুলিশের সহায়তায় বেড়া পৌর সদরে অবস্থিত সওদাগর কুরিয়ার সার্ভিসে প্রায় এক ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ করা হয়। নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল বুকিং দেয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম সওদাগর কুরিয়ার সার্ভিসের কর্মচারি মোঃ মামুন হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করায় তাকে সাজা থেকে অব্যাহতি দেয়া হয়। এ সময় বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন,বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল পুড়িয়ে ধংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park