1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ আটক-২

  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন-নয়াপাড়া গ্রামের টেকনাফ থানার কক্সবাজার জেলার মো: আবু সিদ্দিকের ছেলে মো. রফিক (২৭) ও নয়াপাড়া গ্রামের টেকনাফ থানার কক্সবাজার জেলার মো: হাসেম আলীর ছেলে মো. আব্দুল্লাহ (২৭)।

রবিবার (১৭ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্ট থেকে সোনারগাঁ থানার এসআই (নিঃ) মো. ছারোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশির সময় কুমিল্লা থেকে ঢাকাগামী “স্টার লাইন” পরিবহনের (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-১৯৫৬) একটি বাসকে থামানোর সংকেত দেওয়া হয়। এসময় বাস থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park