1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ভাইয়ের রাজনীতি সোনারগাঁয়ে চলবে না- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য গিয়াসউদ্দিন

  • আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁয়ে যারা নেতৃত্ব দিবে তাদেরকে প্রত্যেক নেতাকর্মীকে মর্যাদা দিতে হবে। এর বাইরে যদি কেউ কাজ করে তার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। একটা নেতাকর্মীকেও অবমূল্যায়ন করা যাবে না। যারা সৎ ও আদর্শবান তাদেরকে দিয়ে দল গঠন করতে হবে।রাজনীতি হবে বিএনপির, কোনো ভাইয়ের রাজনীতি চলবে না। সোনারগাঁয়ে নেতৃত্বের পরির্বতন আনা হবে এবং নেতৃত্বকেও গতিশীল করা হবে।

রবিবার (১৭ আগষ্ট) বিকালে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন একথা বলেন।

মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী এনামুল হক রবিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, নাসির উদ্দিন, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটি সদস্য, আমির হোসেন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, সোনারগাঁ উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মোল্লাসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park