1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ের দর্শনীয় স্থান পরিদর্শনে জাপানের ১১০ সদস্য বিনিয়োগকারী দল

  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন জাপানের ১১০ সদস্য বিশিষ্ট একটি বিনিয়োগকারী দল। ব্রাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধি দলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি ঐতিহাসিক পানাম নগরী, বড় সরদার বাড়ী ও শিল্পাচার্য জয়নুল আবেদীন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করেন।

মঙ্গলবার দুপুরে জাপানি প্রতিনিধি দলটিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে স্বাগত জানান, ফাউন্ডেশনের উপ পরিচালক একে আজাদ সরকার ও রেজিস্ট্রেশন কর্মকর্তা একেএম মুজাম্মিল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরে তারা রেস্টোরেশনকৃত ঐতিহাসিক বড় সরদার বাড়ি ও শিল্পাচার্য জয়নুল জাদুঘর ঘুরে দেখেন। এ সময় পরির্শনকারীরা জাদুঘরে রক্ষিত বিভিন্ন লোক ও কারুশিল্পের ঐতিহ্যবাহী নিদর্শন দেখে ভূয়সী প্রশংসা করেন। এছাড়া সোনারগাঁয়ের অন্যতম দর্শনীয় স্থাপনা বড় সরদার বাড়ির স্থাপত্য রীতি দেখে অভিভূত হন। এর আগে এ প্রতিনিধি দলটি সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শন করেন।

জাপানের এ বিনিয়োগকারী দলটি বাংলাদেশে অনুষ্ঠিত তিনদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে জাপান থেকে বাংলাদেশে এসেছেন।

এ বিনিয়োগকারী দলের সাথে ব্রাক ইপিএলসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা উপস্থিতি ছিলেন। এছাড়া বাংলাদেশ টুরিস্ট পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের দুটি পৃথক ইউনিট তাদের নিরাপত্তার দায়িত্বে নিযোজিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park