
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বানেশ্বরদী হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নির্দেশনায় সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে আলোচনা অংশ নেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, ত্রান ও পূর্ণ বাসন বিষয়ক সম্পাদক আমির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল আলী, আমির হোসেন, কাউছার আহমেদ, সোনারগাঁও উপজেলা যুবদলের নেতা রকিব হাসান, করিম রহমান,ইমরান ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা ও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
Leave a Reply