1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেপ্তার

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পঠিত

পাবনা সংবাদদাতা:

পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। শনিবার (৯ আগস্ট) ভোর রাতে ৫টার দিকে বগুড়া শহরের চার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার করমজা ইউনিয়নের আফরা গ্রামের ফজর আলীর ছেলে। করমজা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাবনা জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। স্থানীয় এমপির আস্থাভাজন ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারত আশ্রয় নেওয়ার পর থেকে আরিফুল এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছিল। গণঅদ্ভুত্থানের পর ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানা যায়,ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন,দেয়াল লিখন সহ কেন্দ্রীয় কর্মসূচি গুলোতে সে গোপনে নেতৃত্ব দিচ্ছিলেন। পরিবার সূত্র জানান,সে ঢাকায় অবস্থান করছিল। হঠাৎ ব্যাক্তিগত কাজে বগুড়া যায় সে। কিছু মানুষ মব সৃষ্টি করে তাকে পুলিশ ধরিয়ে দেন। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আজ সকালে তাকে আনতে বগুড়াতে পুলিশ পাঠানো হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park