1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হবেনা সফলতার সাথে শেষ করতে হবে: ইউএনও “ফারজানা রহমান”

  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৯২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, তোমরা যারা মেধা বৃত্তি বা কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য নগদ অর্থ, ক্রেষ্ট ও সার্টিফিকেট পেয়েছো তোমাদের কিন্তু এ সাফল্য ই শেষ নয়। সামনে আরো অনেক লম্বা পথ রয়েছে সে পথ কিন্তু কিন্তু সফলতার সাথে পাড়ি দিতে হবে। শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হবেনা সফলতার সাথে শেষ করতে হবে। মনে রাখবে স্বাধীনতা লাভ করা যেমন অনেক সহজ কিন্তু রক্ষা করাও অনেক কঠিন। তাই তোমাদেরও সফলতার ধারাবাহিকতা বজায় রেখে কঠোর পরিশ্রম করে ভবিষ্যতেও সফলতা অর্জন করতে হবে।

মঙ্গলবার (২৯ শে জুলাই) দুপুরে উপজেলা অডিটরিয়ামে সোনারগাঁ পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (SEDP) এর আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

অনুষ্ঠানে একাডেমিক সুপার ভাইজার কাজল চন্দ্র পালের সঞ্চালনায় ও মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজ,ও সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, ড. মো. ইকবাল হোসাইন ভূইয়াসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটির সদস্য, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সোনারগাঁ উপজেলার ২০২২-২০২৩ শিক্ষা বর্ষের ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। এসময় শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে এসএসসি ও সমমান শিক্ষার্থীকে দশ হাজার ও এইচএসসি ও সমমান শিক্ষার্থীকে পঁচিশ হাজার টাকা করে তাদের ব্যাংক একাউন্টে মাধ্যমে এ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park