1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন আটক

  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২০১ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা:

ঢাকার সাভার থেকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল রানা খোকনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ জুলাই সোমবার গভীর রাতে সাভারের বিরুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।তাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে পুলিশ। ওই দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। পুলিশের সূত্র থেকে জানা গেছে, পুলিশের বিশেষ শাখার হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি, বিশেষ অভিযান ও তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে তাদের গ্ৰেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাঁথিয়া উপজেলার দৌলতপুর গ্রামের ফেরদৌস খানের ছেলে সোহেল রানা খোকন (৪২)। তিনি সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এবং তার সহযোগী একই উপজেলার আমোষ গ্রামের আব্দুর রশিদের ছেলে বিদ্যুৎ হোসেন (৩৫)। পুলিশ জানায়,সোমবার রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে দেশে অস্থিতিশীলতার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে (২৯ জুলাই) মঙ্গলবার রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলেও জানান সাভার থানার ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park