1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে সৌদি আরব প্রবাসীর বাড়িতে ডাকাতি

  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের এক সৌদি প্রবাসী কামরুল ইসলামের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।

গত রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে রান্না ঘরের গ্রিল কেটে প্রবেশ করে। এসময় বাড়ির নারী ও শিশুদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ভরি স্বর্ণ, নগদ ২২ লাখ টাকা ও আইফোন লুট করে নিয়ে যায়।

ঘটনার পর সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী উম্মেহানী বেগম বাদি হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সৌদি প্রবাসী কামরুল ইসলামের মা রাজিয়া বেগম জানান, তার ৪ ছেলে সৌদি আরব প্রবাসী। তাদের ৪ স্ত্রী ও ৮শিশু সন্তান নিয়ে তারা বসবাস করেন। তাদের ঘরে কেউ পুরুষ ছিল না। গত রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০-১৫ জনের ডাকাত দল তাদের বিল্ডিংয়ের রান্না ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তাদের ঘরের সবাইকে একটি কক্ষে আটক করে।

পরে শিশু সন্তারদের গলায় ছুরি ধরে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে একে একে তিনটি কক্ষের আসবাবপত্র তছনছ করে। তাদের কাছ থেকে ৭৫ ভরি স্বর্ণ, একটি আইফোন ও জমি ক্রয়ের রেজিষ্ট্রেশন খরচের নগদ ২২ লাখ টাকা লুট করে নেয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার( খ-অঞ্চল) আসিফ ইমাম ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ গ্রহন করা হয়েছে। স্বর্ণ ও নগদ টাকার বিষয়টি গুরুত্ব দিয়ে ডাকাতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park