1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

দায়িত্বশীলতার প্রতীক ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত: বদলির খবরে জনমনে মিশ্র প্রতিক্রিয়া

  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত ১৫ জুলাই (মঙ্গলবার) বদলি হয়েছেন। এই বদলির খবরে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ হতাশা প্রকাশ করেছেন, কেউ আবার এটিকে পরিকল্পিত অপপ্রচারের ফল বলেও মন্তব্য করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে সততা, দায়িত্ববোধ এবং মানবিক মনোভাব নিয়ে কাজ করে গেছেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোয় তাঁকে এলাকার অনেকে ‘মানবিক ডাক্তার’ বলে আখ্যা দিয়েছেন। রাত-বিরাতে অসুস্থ রোগীদের জন্য ছুটে যাওয়া, সীমিত সরঞ্জামেও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা-এসবই ছিল তাঁর কর্মজীবনের অংশ।

স্থানীয়রা জানান, অনেক গরিব রোগী প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে অক্ষম হওয়ায় ডা. দিগন্ত নিজের চেম্বারে কিংবা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। কখনও কখনও নিজ পকেটের টাকা দিয়ে ওষুধও সরবরাহ করেছেন। সেবার মানসিকতায় গড়া এমন একজন চিকিৎসকের বদলি সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে।

অনেকেই মনে করেন, ডা. দিগন্ত হাসপাতালের ভেতরে সক্রিয় দালালচক্র, কমিশনভিত্তিক ডায়াগনস্টিক সিন্ডিকেট ও ওষুধ কোম্পানির প্রভাব মোকাবিলা করায় কিছু স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালায়। বদলিটি সেই ষড়যন্ত্রেরই ফল বলে অনেকে অভিযোগ করছেন।

ডা. দিগন্ত বলেন, আমার বিরুদ্ধে অন্যায়ভাবে বদলি করা হয়েছে। আমি সোনারগাঁয়ের জনগনের সেবায় নিয়োজিত ছিলাম। চেষ্টা করেছি মানুষকে শতভাগ সেবা দিতে। আমি ষড়যন্ত্রের স্বীকার হয়েছি।

এই বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথির মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সচেতন মহলের মতে, একজন চিকিৎসকের প্রকৃত সেবামূলক মনোভাব ও সাহসী অবস্থানের মূল্যায়ন যদি সময়মতো না হয়, তাহলে ভবিষ্যতে এমন দায়িত্বশীল চিকিৎসকরা নিরুৎসাহিত হতে পারেন। তাই বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park