
হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:
বেড়া উপজেলা প্রশাসনের পৃথক দুইটি অভিযান। ২৪ জুলাই বৃহস্পতিবার বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম এ অভিযান পরিচালনা করেন।এসময় উপজেলার সিন্দুরিয়া বাজার এলাকার মেরিনার্স ফুড এন্ড এগ্রো কারখানায় অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী কারখানার ম্যানেজার মোঃ হেলাল উদ্দিন (২৩) কে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। জানা যায়,বিধি বর্হিভূতভাবে বিএসটিআই এর অনুমোদন ছাড়া ট্রিংক জুস পাউডার,বিস্কুট,চকলেট ইত্যাদি খাদ্যপণ্য উৎপাদন এবং অনুমোদন ছাড়াই বিএসটিআই এর লোগো ব্যবহার। উৎপাদন কার্যক্রমে স্বাস্থ্যবিধি ও বিধি না মেনে ভোক্তার জন্য ক্ষতির কারণ হওয়ায় মেরিনার্স ফুড এন্ড এগ্রো কারখানায় সাক্ষীগণের সম্মুখে অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ০১ মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তৎক্ষনাৎ আদায় করলে কারাদণ্ড হতে অব্যাহতি প্রদান করা হয় এবং বিধি মোতাবেক উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য সতর্ক করা হয়। অপর অভিযান উপজেলা মৎস্য কর্মকর্তা,মোঃ নাসির উদ্দিন এর উপস্থিতিতে। উপজেলার ত্রিমোহনী বাজারে মোঃ আতিক এর দোকান থেকে ১৩ বান্ডিল অবৈধ চায়না দোয়ারি জাল জব্দ করা হয় এবং তা জনসাধারণের সম্মুখে পুড়িয়ে দেয়া হয়। অভিযান টের পেয়ে অভিযুক্ত আগেই পালিয়ে যায়। এ অভিযানে আমিনপুর থানা পুলিশ সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন,জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply