1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় ব্যাটারি কারখানায় অভিযান ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

হৃদয় হোসাইন,বেড়া পাবনা:

পাবনার বেড়া উপজেলার নতুনভারেঙ্গা ইউনিয়ন এর শিফা ব্যাটারি প্রাইভেট লিমিটেড এর কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে বলে জানা যায়। মঙ্গলবার (২২ জুলাই) বেড়া উপজেলার নতুনভারেঙ্গা ইউনিয়নের নতুন ভারেঙ্গায় শিফা ব্যাটারি প্রাইভেট লিমিটেড এর কারখানায় বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম। পরিবেশ অধিদপ্তর পাবনার পরিদর্শক আব্দুল মোমিন অভিযান পরিচালনা করেন। সেখানে বর্জ্য যত্রতত্র ফেলে পরিবেশ ও জীববৈচিত্রের ক্ষতিসাধনের প্রমান পাওযায় যায়। এ সময় কারখানা মালিক মোঃ জায়দার দোষ স্বীকার করে স্বীকাররোক্তি দেয়ায় তৎক্ষণাৎ ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বাংরাদেশ পরিবেশ সংরক্ষণ পরিবেশ আইন ১৯৯৫ অনুযায়ী অভিযুক্তকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জরিমানা পরিশোধ করলে তাকে করাদন্ড থেকে অব্যাহতি দেয়া হয়। এবং আগামী ১৫ দিনের মধ্যে বিধি মোতাবেক কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়। সেই সাথে পাবনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শকে তাদের কার্যক্রম তদারকি করার জন্য নিদের্শ প্রদান করেন। এ অভিযানে নেতৃত্ব দেওয়া বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম গণমাধ্যমকে জানান,পরিবেশ রক্ষা ও জন স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park