1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মাইলস্টোনে নিহতদের স্বরণে সোনারগাঁয়ে দোয়া ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুর্ঘটনায় বিদ্যালয়টির ৩১ জন নিহতের স্বরণে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিলাদ ও দোয়া মাহফিল ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২জুলাই) সকালে সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গঙ্গাবাসী অডিটরিয়ামে এ দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গভণিংবডির এডহক কমিটির সভাপতি মোহাম্মদ তুহিন মাহমুদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গভর্ণিংবডির সদস্য মো.মোরছালিন, সোনারগাঁ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল হোসেন, সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, জানে আলম দিপু, সহকারী প্রধান শিক্ষক এখলাছুর রহমান, কৃতি শিক্ষার্থী মেহনাজ আক্তার মীম, মো. মুছা, মো. মৃদুল হাসনাত মিরাজ, ফাবিহা জাহান ও নাবিলা আক্তার।

অনুষ্ঠান শেষে সোনারগাঁয়ের ২৬টি মাধ্যমিক স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ২০৩ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park