1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনায় চাঁদা না পেয়ে দোকান তালা দেওয়ার অভিযোগ কৃষকদল সাধারণ সম্পাদকের বিরুদ্ধে 

  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২১২ বার পঠিত

পাবনা প্রতিবেদক:

পাবনার কাশিনাথপুরে ব্যবসায়ীর নিকট থেকে প্রত্যাশিত চাঁদা না পেয়ে দোকান তালা দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) অঙ্গ সংগঠন কৃষকদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান টিপুর বিরুদ্ধে। অভিযুক্ত মুস্তাফিজুর রহমান টিপু কাশিনাথপুর হাঁটের চলতি বাংলা অর্থবছরের ইজারাদার। এঘটনায় সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী কাজেম শেখ।ভুক্তভোগী কাজেম শেখ বলেন,৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুস্তাফিজুর রহমান টিপু আমার নিকট থেকে দুই দফায় এক লক্ষ পনেরো হাজার টাকা চাঁদা নিয়েছে। আমি ব্যবসা টিকিয়ে রাখতে ও নিজের নিরাপত্তার স্বার্থে এ চাঁদা দিতে বাধ্য হই। এখন সে আমার নিকট ৫ লক্ষ টাকা দাবি করছে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমার দোকান তালা দিয়েছে ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি আমার জীবন হুমকির মুখে,এমতাবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর নিকট আমার নিরাপত্তা চাই। জানা যায়,কাশিনাথপুর হাটের জায়গার ঘর,যা হাটের কাজে পুর্বে ব্যবহৃত হতো ও পরবর্তীতে বণিক সমিতির অফিস ছিল। ২০১৭-২০১৮ সালে কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বণিক সমিতির সভাপতি মীর মঞ্জুর এলাহীর নিকট থেকে ভাড়া নেয় কাজেম শেখ। তার পর থেকে কাজেম সেখানে চাউলের ব্যবসা করে আসছিল। তবে চলতি বাংলা অর্থবছরে কাশিনাথপুর হাঁটের লিজ পায় মুস্তাফিজুর রহমান টিপু। তবে হাঁট মালিক পক্ষের দাবি,চাঁদা নয় উল্লেখিত দোকানটি কাশিনাথপুর হাঁটের ইজারা অফিস ছিল যা কোন নিয়ম না মেনে তৎকালীন আওয়ামী শাসনামলে তিনি কব্জায় নিয়েছিলন। আমরা এখন হাঁটের ইজারা অফিস ফেরত চাচ্ছি। এবিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন,এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park