1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নাটোরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টের অভিযানে ফিড মিল ও বেকারিকে জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নাটোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন এবং বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত দুইটি মোবাইল কোর্টে এক ফিড মিল ও এক বেকারি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রথম মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাশেদুজ্জামান।

অভিযানে ‘ইউনিটি এগ্রো ফিড ইন্ড্রা’ (ঠিকানা: কাদিম সাতুরিয়া, সদর, নাটোর)-কে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে এবং অনুমোদন ছাড়া অন্য প্রতিষ্ঠানের মোড়কে ফিস ফিড উৎপাদন ও বাজারজাত করার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে দ্বিতীয় মোবাইল কোর্টে পারখোলাবাড়িয়া, হয়বতপুর এলাকায় অবস্থিত ‘পাবনা বেকারি’-কে ব্রেড ও বিস্কুটের জন্য প্রয়োজনীয় সিএম লাইসেন্স না থাকার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সোহাগ বাবু।প্রতিষ্ঠানটিকে দ্রুত সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

দুইটি মোবাইল কোর্ট পরিচালনায় বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন সহযোগিতা করেন।

বিএসটিআই রাজশাহী বিভাগের পরিচালক (অঃ দাঃ) জহুরা সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park