1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বিএনপি নেতা হাজী মো. গোলজার হোসেন প্রধান এর বিরুদ্ধে পরিবেশ দূষণ করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে।

তিনি জামপুর ইউনিয়নের তালতলা এলাকার এম্পায়ার ল্যান্ডমার্ক লিমিটেড প্রকল্পের ভিতরে অবৈধভাবে চামড়ার পেষ্ট তৈরির কারখানা গড়ে তুলেছেন।

সোমবার (১৪ জুলাই) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, এম্পায়ার ল্যান্ডমার্ক লিমিটেড প্রকল্পের ভিতরে অবৈধভাবে চামড়ার পুড়িয়ে পেষ্ট তৈরির কারখানা গড়ে তুলেছেন হাজী মোঃ গোলজার হোসেন প্রধান।

যাঁর দুর্গন্ধ আশেপাশের কয়েকটি এলাকায় মানুষ প্রতিনিয়তই অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয়রাসহ আড়াইহাজার-মদনপুর মহাসড়কের পথচারী ও এই দুর্গন্ধে অতিষ্ঠ।

তথ্য নিয়ে জানা যায়, গোলজার হোসেন প্রধান একজন ভয়ংকর হিংস্র প্রকৃতির লোক। সে বিগত স্বৈরাচারী সরকারের আমলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সাথে সরাসরি জড়িত হয়ে জমি দখল সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল।

এখন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের ছত্রছায়ায় বিএনপি’র নাম ভাঙিয়ে আবার অপকর্মে লিপ্ত হয়েছেন। গোলজার প্রধান এর ভয়ে তার অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে নারাজ।

এছাড়াও চামরা কারখানাটি দীর্ঘ ছয় মাস যাবত ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে পরিচালনা করছে বলে জানান প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. জাকির হোসেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. গোলজার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা দেওয়ার হলেও সাড়া মেলেনি।

জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুল ইসলামের কাছে ট্রেড লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তিনি পরিবেশ দূষণের অবৈধ কোন কারখানার ট্রেড লাইসেন্স দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park