1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ার কাজিরহাট দিয়ে নদী পারাপারে সময় ৪৮ ভরি স্বর্ণসহ নারী আটক

  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৩১ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা প্রতিনিধি:

২০০টি স্বর্ণের আংটিসহ চোরাকারবারি সন্দেহে পাবনা বেড়ায় এক নারীকে আটক করেছে কাজিরহাট নৌপুলিশ। সোমবার সন্ধা ছয়টার দিকে উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাটে ঘটনাটি ঘটে। আটককৃত নারী মোছাঃ করুনা (২৫) সে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাক আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান,কাজিরহাট লঞ্চঘাট থেকে আরিচা যাবার সময় মোছাঃ করুনা নামের ঐ নারীর চলাচলে ঘাট কর্তৃপক্ষের সন্দেহভাজন নজরে আসেন। সে নিয়মিত কাজিরহাট লঞ্চঘাট দিয়ে পাড়াপার হয়। ঐ দিন তার আচরণে বিশেষ অসঙ্গতি লক্ষ্য করা গেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখা হয়। পরে কাজিরহাট নৌ-পুলিশ এসে লঞ্চঘাট পল্টন এর উপরই জনসম্মুখে অভিযুক্ত নারীর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণ বিশেষভাবে তুলায় মোড়ানো অবস্থায় ছিল,যাতে সহজে চোখে না পড়ে। পুলিশের ধারণা এটি একটি বড় চোরাচালান,চক্রের অংশ হতে পারে কারণ আটককৃত নারী স্বর্ণের কোন কাগজপত্র দেখাতে পাড়েনি। এ বিষয়ে কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক ইনচার্জ অরবিন্দ সরকার বলেন,সন্দেহকৃত নারীকে আটকের পর আমরা ঘটনাস্থলের ঘাটের হোটেলের এক মহিলাকে দিয়ে তাকে তল্লাসি করা হয়। এ সময় তার কাছে থাকা একটি লাল ব্যাগ থেকে বিশেষভাবে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০০টি স্বর্ণের আংটি পাওয়া যায়। আমরা ঘটনাস্থলেই একজন স্বর্ণকারকে ডেকে এনে সকলের সামনে স্বর্ণ পরিক্ষা ও ওজন দেই। এতে আংটি গুলোর ওজন ৪৮ ভরি ১৪ আনা যাহার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৫৬ লক্ষ ৮০ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোন কাগজপত্র দেখাতে পারেনি। আসামি আমিনপুর থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও তিনি জানান।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park